1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক - ৪ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক - ৪ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার, আটক – ৪

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ প্রস্তুত ও কাঁচা দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।
সেনা সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে কলাপাড়া আর্মি ক্যাম্পের অধীন দুটি পৃথক টহল দল উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোম্পানিপাড়ায় একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৬০ লিটার প্রস্তুত দেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
এছাড়া অভিযানে প্রায় ১ হাজার ৯০০ লিটার কাঁচা ও অপরিশোধিত দেশি মদ জব্দ করা হয়, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। অভিযান চলাকালে অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উলান (২৮), মোমিইয়া (৩৪), চৌমাংসিং (৪৯), চৌসি (৩২)। পরবর্তীতে রাত আনুমানিক ০৩টা ৫০ মিনিটে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত কাঁচা ও অপরিশোধিত দেশি মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় অবৈধ মাদক ও নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন