1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম: দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম: দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম: দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রী রহিমা বেগম (২৫) ও শাশুড়ি রানী বেগমকে (৫০) কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় অভিযুক্ত জামাই মিরাজ হাওলাদারসহ সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম নিশানবাড়িয়া গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হোসেন, সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম, স্থানীয় আবুল হোসেন সিকদার, ভুক্তভোগী পরিবারের নুর মোহাম্মদ ফকির ও বশির ফকিরসহ অনেকে। এ সময় ভুক্তভোগী পরিবার ও এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চাকামইয়া গ্রামের মিরাজ হাওলাদারের সঙ্গে কয়েক বছর আগে রহিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মিরাজ তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। নির্যাতনে অতিষ্ঠ হয়ে রহিমা কিছুদিন আগে বাবার বাড়িতে চলে আসে। পরে পারিবারিক সিদ্ধান্তে স্বামীর সঙ্গে আর না থাকার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষিপ্ত হয়ে মিরাজ গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রী রহিমা ও শাশুড়ি রানী বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
এ ঘটনায় রহিমার পিতা নুর মোহাম্মদ ফকির বাদী হয়ে মিরাজ হাওলাদার, মোঃ সুলতান হাওলাদার, মোঃ ইউনুস, মোঃ ইমরান হোসেন, মোঃ মাসুদ, মোঃ ইউসুফ ও আসাদুজ্জামান ইউসুফ সহ সাতজনকে আসামি করে কলাপাড়া আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন