1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, লুট ৪৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ নগদ টাকা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, লুট ৪৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ নগদ টাকা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, লুট ৪৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ নগদ টাকা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকারের (৪৮) বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে এই ডাকাতির ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিখিল কর্মকার হাজীপুর বাজারে স্বর্ণের ব্যবসা করেন। ঘটনার রাতে রাতের খাবার খেয়ে স্ত্রী শিলা রানি (৩৯), মেয়ে নিঝুম ও ছেলে নীরব কর্মকার (১১) সহ ঘুমিয়ে পড়েন। রাতের আধারে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত ঘরের দক্ষিণ পাশের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের এক রুমে আটকে রাখে এবং লোহার রড দিয়ে প্রহার করে।
ডাকাতরা আলমারি ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, দোকানের স্বর্ণসহ মোট ৪২ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সর্বমোট প্রায় ৪৩ লাখ টাকার মালামাল ডাকাতি হয় বলে নিখিল কর্মকার দাবি করেছেন।
স্থানীয়রা জানান, ঘটনার পর ডাকাতরা বাড়ির মূল দরজা খুলে দক্ষিণ দিকে হেঁটে পালিয়ে যায়। ডাকাতদের মধ্যে কেউ শর্টপ্যান্ট, কেউ ট্রাউজার এবং সবার গায়ে কালোসহ বিভিন্ন রঙের টি-শার্ট ছিল। তারা স্থানীয় ও বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। ডাকাতির শেষ নিখিল কর্মকার ও তার শিলা রানি, মেয়ে নিঝুম কে মারধর করে।
এছাড়া জমিজমা নিয়ে নিখিল কর্মকার সঙ্গে দুর্জয় (২০), পিতা সঞ্জীব চন্দ্র হালদারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ নিয়ে সম্প্রতি নিখিল কে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলেও জানা যায়।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, “ঘটনার শুনার সাথে সাথে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। তাদের মুখে মুখে অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুর্জয় (২০) কে আটক করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন