1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া 
  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া 
কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল খলিফা (৩৫) কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইউনিয়নের বাবলাতলা বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সাইফুল খলিফা ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের দেলোয়ার খলিফার ছেলে। তিনি অভিযোগ করে বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়ার সঙ্গে তার টাকা লেনদেন রয়েছে। সেই টাকা চাইতে গেলে বাদশা মিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ূন কবিরসহ সিদ্দিক, অলিউল্লাহ ও আরও ৫–৭ জনকে ডেকে এনে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। এতে তার গলায় তিনটি, চোখের নিচে চারটি ও রানে চারটি সেলাই দিতে হয়েছে বলে জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ূন কবির বলেন, বাদশার কাছে এক লাখ টাকা চাওয়ার বিষয়টি নিয়ে সাইফুল তার কাছে অভিযোগ করেন। বিষয়টি জানতে চাইলে সাইফুল উত্তেজিত হয়ে পড়েন এবং স্থানীয়দের সঙ্গে হাতাহাতি হয়। একপর্যায়ে তিনি পড়ে গিয়ে আঘাত পান। তাকে কেউ কুপিয়ে জখম করেনি বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান বলেন, ঘটনাটি জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন