1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় স্লুইস খালের নিয়ন্ত্রণ কৃষকের কাছে হস্তান্তরের দাবিতে মানববন্ধন সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় স্লুইস খালের নিয়ন্ত্রণ কৃষকের কাছে হস্তান্তরের দাবিতে মানববন্ধন সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় স্লুইস খালের নিয়ন্ত্রণ কৃষকের কাছে হস্তান্তরের দাবিতে মানববন্ধন সমাবেশ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
স্লুইস খালের নিয়ন্ত্রণ প্রকৃত কৃষকের কাছে হস্তান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন সমাবেশ হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বানাতিবাজার ব্রিজ সংলগ্ন বালিয়াতলীতে এই মানববন্ধন সমাবেশে কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পরিবেশবাদি সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন ওয়াটার কিপার্স বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার গবেষক ইকবাল ফারুক, ওয়াটার কিপার্স কলাপাড়ার সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক নুরুল কবির ঝুনু, সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম, কৃষক জাকির হাওলাদার, মতলেব মৃধা, আব্দুল হাওলাদার প্রমুখ।
বক্তারা বালিয়াতলী ইউনিয়নসহ কলাপাড়া উপজেলার সকল স্লুইস খালের নিয়ন্ত্রণ প্রকৃত কৃষকের কাছে ন্যাস্ত করার দাবি জানান। পাশাপাশি সরকারিভাবে আগের মতো প্রত্যেক স্লুইস নিয়ন্ত্রণের জন্য স্লুইস খালাসি নিয়োগ করার দাবি জানান। কৃষি উৎপাদনের স্বার্থে তারা এসব দাবি তুলে ধরেন। কোন স্লুইস খালকে মাছ চাষের নামে বদ্ধ জলাশয় দেখিয়ে লিজ দেওয়ার সকল প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়। প্রভাবশালীরা স্লুইস খালের নিয়ন্ত্রণ করায় কৃষিকাজে ভয়াবহ সমস্যা দেখা দিয়েছে। কখনও স্লুইস গেট আটকে জলাবদ্ধতার সৃষ্টি করে। কখনও গেট খুলে লোনা পানি ঢুকিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন