1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় হাত-পা, মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় হাত-পা, মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার লুট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় হাত-পা, মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার লুট

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা হাত-পা, মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় একটি মোটরসাইকেল লুট করে নেয় দুর্বৃত্তরা।
ভূক্তভোগি বাড়ির মালিক আলাউদ্দীন মিয়া বলেন, ‘আনুমানিক রাত ৩ টার দিকে ১৩ সদস্যদের একটি ডাকাত দল বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে। এরপরে জানালার ফাঁকা দিয়ে দরজার হ্যাজবোল্ট খুলে ডাকাত দলের ৬/৭ জন সদস্য ঘরে ঢুকে হামলা চালায়। প্রথমে আমার ব্যবসায়ী ছেলে মো. মামুন মিয়ার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর আমি ও আমার স্ত্রী আমেনা বেগম এর হাত-পা বেঁধে আটকে রাখে। পরে বাড়ির আসবাবপত্র ও বিছানা ওলট পালট করে ঘরে থাকা নগদ ১ লক্ষ ৯৭ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র লুটে নেয়। ‘
তিনি আরও বলেন, ‘ডাকাত দল প্রায় ২ ঘন্টা ব্যাপী ঘরের মধ্যে এসব তান্ডব চালায়। এসময় ডাকাত দলের বাকি সদস্যরা বাড়ির বাহিরে পাহারারত অবস্থায় ছিল।’
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, দুর্বৃত্তদের এক সদস্যকে লুট করে নেয়া মোটরসাইকেল সহ আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন