1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়নাধীন স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের অর্থায়নে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ গ্রামের মাতুব্বরের জমার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) ১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।
এ উপলক্ষে ইউসুফ মোল্লা বাড়ি সংলগ্ন মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাউছার হামিদ বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পটুয়াখালী বিএডিসির নির্বাহী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন কলাপাড়া বিএডিসির প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম ও প্রভাষক ইভান মাতুব্বর।
স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা জানান, দীর্ঘদিন পর খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী উপকৃত হবে এবং কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন