1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ২১ বছর পর (বাশিস)'র কমিটি গঠন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ২১ বছর পর (বাশিস)'র কমিটি গঠন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় ২১ বছর পর (বাশিস)’র কমিটি গঠন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সেলিম ভূইয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মলনে উপস্থিতি মতামত ও প্রস্তাব সমর্থনের মাধ্যমে মুসুল্লিয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল ইসলামকে সভাপতি ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাইনুল ইসলাম সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল বাশার, সিনিয়র সহ-সভাপতি হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল এমরান হারুন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন সহ মোট ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত এ কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
দ্বি-বার্ষিক এ সম্মেলনে হাজিপুর মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার আহবায়ক পূর্ব বড়বিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক এম এ মতিন। এতে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সদস্য সচিব মোঃ মনজুরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম আহবায়ক দক্ষিণ ধরান্দি মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান (মজনু), বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম আহবায়ক ও হেতালিয়া মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক শবনম মুস্তারী (পিরু), বাংলাদেশ শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা সদস্য ও লোহালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, সহকারী প্রধানগণ, সহকারী শিক্ষক শিকিক্ষা সহ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা শিক্ষকদের ঘরভাড়া, চিকিৎসা ভাতা ,অবসর সুবিধা, উৎসব ভাতা সকল সুযোগ সুবিধার ন্যায্য দাবি সহ নানা বঞ্চনার কথা তুলে ধরে তা নিরসনে মাধ্যমিক শিক্ষকদের জাতীয় করণ করার জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন