1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায়

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৬১নং মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গনি হাওলাদারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি উপলক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন হোসেন সুলতান, সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, ইউপি সদস্য মো. শওকত হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, দূর-দূরান্ত থেকে আগত অভিভাবক এবং বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সহকর্মী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা মো. আব্দুল গনি হাওলাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তিতে এমন জমকালো ও সম্মানজনক আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এলাকাবাসী বলেন, একজন শিক্ষকের কর্মজীবনের শেষ সময়ে এমন সম্মানজনক বিদায় সত্যিই প্রশংসনীয়। এ আয়োজন ভবিষ্যতেও স্থানীয়ভাবে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন