1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ায় ৬ নং ওয়ার্ড পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ায় ৬ নং ওয়ার্ড পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ায় ৬ নং ওয়ার্ড পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত
oplus_2
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া

কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া পৌর শাখার উদ্যোগে দলকে গতিশীল করার লক্ষ্যে ৬নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সমাবেশ শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৩ টায় পৌর শহরের ৬ নং ওয়ার্ড কুমারপট্টিতে অবস্থিত সোসাইটি মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।
সভায় ৬নং ওয়ার্ড পৌর শাখা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলাউদ্দিন হাওলাদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন রতন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, উদ্বোধক বক্তা কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, প্রধান বক্তার বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দিন, সেলিম শিকদার, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, আহবায়ক মো. সজল বিশ্বাস, পৌর শ্রমিক দল সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক এস এম শামুয়েল হক তানিম, ৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মো. রাসেল, উপজেলা জাসাস নেতা তানজিল জামান জয় প্রমূখ।
কর্মী সমাবেশে বক্তারা বলেন, কলাপাড়া পৌর বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আন্দোলনের মাধ্যমে ৫ ই আগস্ট স্বৈরাচার সরকারের পতন হয়েছে ওই আন্দোলনের বাতিটুকু জ্বালিয়ে রেখেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী, আপোষহীন নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া, তিনি পালিয়ে যাননি তাহার জেল জুলুম অত্যাচারের মধ্যেমেই আজকের দেশ স্বাধীনতা অর্জন করেছে সেই আন্দোলনের বাতিটা ১৬ বছর ধরে আপোষহীন নেত্রী একাই জ্বালিয়ে রেখেছিলেন।
বিএনপি একটি সুসংগঠিত ও শান্তিপুর্ন দল। এই দলকে আগামী নির্বাচনে জয়যুক্ত করতে আমাদের সকলকে মাঠে-ময়দানে কাজ করতে হবে। দলীয় দায়িত্বশীলদের কমান্ডের বাইরে গিয়ে কোন বিতর্কিত কাজ করা যাবে না। নেতাকর্মীদের মাঝে বিভাজন সৃষ্টি না করে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দল সুসংগঠিত হবে তাহলেই আগামী নির্বাচনে ধানের শীষ মার্কা জয় লাভ করবে। আমাদের মনে রাখতে হবে, আমাদের রত্ন, দক্ষিণবঙ্গের গর্ব, এবিএম মোশারফ হোসেনের হাতকে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে ধানের শীষ মার্কা জয় লাভ করাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে এবিএম মোশাররফ হোসেন এমপি হলে আমরা মন্ত্রী পাবো।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান বিশ্বাস, সহ-সভাপতি মিলন বেপারী, উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, মহিলা দলের সভানেত্রী লিলি বেগম, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার কাজল, ছয় নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান আকন প্রমুখ।
###

কলাপাড়ায় জাকির স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় জাকির স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ০৯ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সিকদার বাড়ি দল নাচনাপাড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (২২নভেম্বর) রাত ৮টায় পৌর শহরের সিকদার সড়ক (কালভার্ট) বালুর মাঠে সিথিল এন্টারপ্রাইজ ও সিকদার স্পোর্টস আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উদ্বোধন করেন কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাকির হোসেন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিথিল এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার, মো.জসিম উদ্দিন সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সজল বিশ্বাস, ক্রীড়া পরিচালক জামাল উদ্দিন আকন, মো.হেলাল উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, লিটন সিকদার, তাজুল সিকদার,রাকিবুল হাসান হিরন, রাকিবুল সিকদার, সোহেল সিকদার এবং ফখরুল আলম। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
খেলা পরিচালনা করেন সাব্বির সিকদার ও সজল সিকদার। ধারাভাষ্য প্রদান করেন বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল এবং প্রভাষক ইভান মাতুব্বর। টসে জয়লাভ করে সিকদার বাড়ি দল ব্যাটিং করে ১২৮ রান করে জবাবে নাচনাপাড়া দল সবকটি উইকেট হারিয়ে ১০৭ রানে অলআউট হয়। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নাচনাপাড়া দলের নিশাত। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিকদারবাড়ি দলের মো.অনিক।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন