1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ার চাকামইয়ায় বিএনপিতে ১৪ জনের যোগদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ার চাকামইয়ায় বিএনপিতে ১৪ জনের যোগদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ার চাকামইয়ায় বিএনপিতে ১৪ জনের যোগদান

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ১৪ জন ব্যক্তি বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
যোগদানকারীরা হলেন-মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার (সাবেক ইউপি সদস্য), হারুন পাহলান, মোঃ মতিউর রহমান হাং, মোঃ মিজানুর রহমান (সাবেক ইউপি সদস্য), মোঃ জামাল হাওলাদার, মোঃ আলমগীর হোসেন, মজিবর মৃধা, মোঃ নিজাম তালুকদার, মোঃ জয়নাল সরদার, মোঃ নাসির হাওলাদার, শ্রী আশুতোষ তালুকদার, শ্রী রত্তন তালুকদার, শ্রী নিরঞ্জন তালুকদার ও মোঃ কেরামত হাওলাদার।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, মোঃ সেলিম সিকদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মামুন সিকদার, চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদারসহ আরও অনেকে।
চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার বলেন, “আমরা চাকামইয়া ইউনিয়নে জাতীয় ঐক্যের ডাক দিয়েছি, সেই ডাকে সাড়া দিয়ে বিভিন্ন দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করছেন।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন