1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ার চাকামইয়ায় বিভিন্ন দলের ৪০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ার চাকামইয়ায় বিভিন্ন দলের ৪০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়ার চাকামইয়ায় বিভিন্ন দলের ৪০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নে বিভিন্ন দলের ৪০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার (৯ নভেম্বর) রাতে ইউনিয়নের হোসেনাবাদ গ্রামে এক যোগদান অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কারি মোহাম্মদ ইব্রাহীম, ইউনিয়ন ওলামা দলের সহ-সভাপতি মোজাম্মেল হাওলাদার, সাবেক ইউপি সদস্য আব্দুল খালেদ ফকির, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রনি গাজী, সাধারণ সম্পাদক মনির হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কালাম মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাদল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম আলিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আবদুল কুদ্দুস খান।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন-নূর মোহাম্মদ সিকদার, আলমগীর মুন্সী, নূর মোহাম্মদ গাজী, হারুন অর রশিদ, মিরাজ মোল্লা, আলম তালুকদার, লতিফ তালুকদার, স্বপন তালুকদার, জাফর গাজী, আফজাল হাওলাদার, শহীদ হাওলাদার, রশিদ গাজী, রুহুল আমিন গাজী, আলী গাজী, করিম গাজী, বেল্লাল হোসেন, জলিল শিকদার, আজিজ হাওলাদার, হানিফ হাওলাদার, কুদ্দুস গাজী, রহমান হাওলাদার, আফজাল আকন, আলামিন হাওলাদার, সালাম সিকদার, খান্জে আলী হাওলাদার, কুদ্দুস তালুকদার, নয়া মিয়া ফকির, আবু কালাম ফকির, শানু মৃধা, মহাসিন খলিফা, জাফর মুন্সি, রুস্তম বয়াতি, জালাল হাওলাদার, সানাউল্লাহ হাওলাদার, সুবাহান তালুকদার, বসার খান, বাবুল গাজী, বসার গাজী, মালেক গাজী ও নূর হোসেন মাস্টার।
নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃবৃন্দ। তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নেতৃত্বেই জনগণের অধিকার পুনরুদ্ধার সম্ভব। যোগদানকারী নেতাকর্মীরাও আগামী দিনে বিএনপির রাজনীতি আরও শক্তিশালী করতে অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন