1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ওয়ার্ড শ্রমিক দল সভাপতি কে পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ওয়ার্ড শ্রমিক দল সভাপতি কে পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ওয়ার্ড শ্রমিক দল সভাপতি কে পিটিয়ে জখম

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ওয়ার্ড শ্রমিক দল সভাপতি মোঃ রাকিবুল মিয়া (২৬) কে লাঠি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। শনিবার দুপুর ১ টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী বাজারে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোঃ বশির মিয়ার ছেলে এবং ৪ নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি।
আহত মোঃ রাকিবুল মিয়া বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল, প্রতিপক্ষদের সাথে শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে সালিশি বৈঠক হয়। এতে আমরা রায় পাই। রায় পাওয়ার পর শাহিন প্যাদা, বশার প্যাদা, তুষার প্যাদা, মানছুর ৩০ হাজার টাকা চায়, এই টাকা না দিলে জমিতে যেতে পারবো না বলে হুমকি দেয়। এ সময় নগদ ১০ হাজার টাকা দিয়েছি, এতেও তারা সন্তুষ্ট হয়নি, আরো বিশ হাজার টাকা দাবি করে।
ঘটনার দিন জমির কাছে গেলে তারা একজোট হয়ে মোটা লাঠি দিয়ে আমাকে পিটিয়ে জখম করে। এ অবস্থায় আমাকে রক্ষা করতে এসে আমার চাচা আজিজুল মিয়া ও সুমন মাষ্টার কেও মারধর করে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন