1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ার টিয়াখালীতে জলবায়ু নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ার টিয়াখালীতে জলবায়ু নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ার টিয়াখালীতে জলবায়ু নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদে বাংলাদেশ বিদ্যমান জলবায়ু নীতিমালা নিয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ওয়েব ফাউন্ডেশনের এসসিজিজিপি প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসসিজিজিপি প্রকল্প কলাপাড়া উপজেলার প্রজেক্ট অফিসার মোঃ আশিকুর রহমান। এছাড়া বক্তব্য দেন কমিউনিটি মোবিলাইজার অফিসার মোসা. সোনিয়া আক্তার, সিভিক ফোরামের সহ-সভাপতি দুলালী বেগম এবং মহিলা ইউপি সদস্য নাহিদা পারভীন মুক্তা।
কর্মশালায় উপস্থিত ছিলেন মোঃ কবির তালুকদার, ইউপি সদস্য আব্দুল রব মিয়া, খলিল মল্লিক, সালমা বেগম, সাবেক ইউপি সদস্য মোঃ আবুল কালাম শিকদার ও খাদিজা বেগম। এছাড়া টিয়াখালী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিরাজ শরীফ এবং ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব কাওছারসহ অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত ওরিয়েন্টেশনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিদ্যমান নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু নীতিমালা বাস্তবায়নের বিভিন্ন কৌশল নিয়ে মতামত প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন