1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ার ডাঃ লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন সমাবেশ. - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ার ডাঃ লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন সমাবেশ. - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ার ডাঃ লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন সমাবেশ.

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া হাসপাতালে দীর্ঘ প্রায় ১৪ বছর চাকরি করা চিকিৎসক ডাঃ জে এইচ খান লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন সমাবেশ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ছাত্র জনতার আয়োজনে এ মানববন্ধন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন ছাত্রনেতা মাহবুবুল আলম নাইম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল বরিশাল মহানগর সিনিয়র যুগ্ম সদস্য সচিব এইচ এম মোস্তাফিজুর রহমান রাফি, স্থপতি ইয়াকুব খান, ভুক্তভোগী খোকন হাওলাদার, ছাত্র প্রতিনিধি আল ইমরান, মাশরাফি কামাল শাফি প্রমুখ।
বক্তারা বলেন, ১৪ বছর ধরে কলাপাড়া হাসপাতালে চাকরি করা চিকিৎসক ডাঃ জে এইচ খান লেলিন এটিকে তার নিজস্ব ব্যবসা কেন্দ্রে পরিনত করেছেন। একাধিক ল্যাব করেছেন। ব্যক্তিগত হাসপাতাল করেছেন। তার নেতৃত্বে মারামারিতে জখম হওয়া একই রোগী কে দুই ধরনের সনদ দেওয়া হয়। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। সবশেষ পদোন্নতি দিয়ে একই হাসপাতালে অতি সম্প্রতি কলাপাড়ার স্বাস্থ্য প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে জে এইচ খান লেলিনের অপসারণের দাবি জানান। অন্যথায় কলাপাড়া অচল করে দেওয়ার হুমকি দেন। মানববন্ধন সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন