1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ার ধানখালীতে যুবদলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ার ধানখালীতে যুবদলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কলাপাড়ার ধানখালীতে যুবদলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে যুবদলের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ধানখালী ইউনিয়নের আনন্দপল্লী আবাসনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন সিকদার, মোঃ জুয়েল সিকদার, কামরুল ইসলাম মৃধা, মোস্তাফিজুর রহমান, মোঃ সজল বিশ্বাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুশফিকুর রহমান লিটু বিশ্বাস ও মোঃ ফোরকান তালুকদার।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মৃধা, ধানখালী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নাসির উদ্দিন বাদল, হাফিজুর রহমান পিন্টু গাজী, কেন্দ্রীয় শহিদ জিয়া স্মৃতি সংসদের কার্যনির্বাহী সদস্য দিদারুল করিম মাস্টার ও ছাত্রনেতা মোঃ রাসেল মাতুব্বর মুছা।

সভায় সভাপতিত্ব করেন ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি কুদ্দুস মৃধা তপন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান দোলন।

বক্তারা বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে ধানখালী যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন