
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার নাচনাপাড়া বাইতুল মামুর জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের আগে মুসল্লিদের উপস্থিতিতে মোঃ মামুন শিকদার কে সভাপতি, ও মাওলানা মনিরুল ইসলাম কে কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
মসজিদের মুসল্লিদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের নাম ও দায়িত্ব পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
নতুন সভাপতি মোঃ মামুন শিকদার মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি সকলের সহযোগিতায় মসজিদের উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।”
এ সময় মসজিদের উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
###
কলাপাড়ায় রড ও অটোরিকশার চেইন দিয়ে যুবকের পা গুড়িয়ে দিয়েছে
কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় রড ও অটোরিকশার চেইন দিয়ে মোঃ তামিম (১৯) নামে এক যুবককে পিটিয়ে পা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাত ৯টার দিকে কলাপাড়া ফায়ার সার্ভিসের পেছনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তামিম কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া গ্রামের মোঃ জামাল মৃধার ছেলে।
তামিম জানান, উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বঙ্গবন্ধু কলোনির বাবলু গাজীর ছেলের সাথে তার পূর্বের বিরোধ নিয়ে ঝগড়া হয়। এর জেরে বাবলু গাজী, তার শ্বশুর রহমান ও শালা সবুজ রড ও অটোর চেইন দিয়ে তাকে পিটিয়ে পা গুঁড়িয়ে দেয়। বাবলু গাজী, তার শ্বশুর রহমান ও শালা সবুজ’র বিরুদ্ধে অভিযোগ রয়েছে সম্প্রতি কলাপাড়া হাসপাতালের সামনে এক যুবকের পেটে চাকু ঢুকিয়ে দেয়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়ের হয়।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম জানান, এমন ঘটনা আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
##