1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ার নীলগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন করলেন কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ার নীলগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন করলেন কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ার নীলগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন করলেন কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ 
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন কার্যালয় উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান পাহলান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সোরাহান হোসেন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ আবুল কাশেম।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাখিমারা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ জাহাঙ্গীর হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন