1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ঢালী রুহুল আমিন (অভি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতব্বর, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান পাহলান, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সোহরাব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ আবুল কাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন গাজী, মোঃ শহিদুল আলম মাষ্টার ও মোঃ আজিম তালুকদার।
সভায় সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সোহানুর রহমান সুমন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম মনির মৃধা।
অনুষ্ঠানে বক্তারা দলের সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন