1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়ার বালিয়াতলী যুবদলের সাংগঠনিক শক্তি প্রদর্শন সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়ার বালিয়াতলী যুবদলের সাংগঠনিক শক্তি প্রদর্শন সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়ার বালিয়াতলী যুবদলের সাংগঠনিক শক্তি প্রদর্শন সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন যুবদলের উদ্যোগে পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় ইউনিয়নের আহসান মাসুদ হাজীর মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় এবং দলীয় সংগীত পরিবেশিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হারুন-অর-রশিদ এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুর রহমান বাবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন সিকদার, হুমায়ূন কবির জুয়েল সিকদার ও মোঃ কবিরুল ইসলাম মৃধা।
সভায় সভাপতিত্ব করেন বালিয়াতলী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুল ছালাম সিকদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদার।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে বালিয়াতলী যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন