1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী লিমিটেড'র ২০তম বার্ষিক সাধারণ সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী লিমিটেড'র ২০তম বার্ষিক সাধারণ সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী লিমিটেড’র ২০তম বার্ষিক সাধারণ সভা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২০ তম বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সমিতির ব্যবস্থাপনা পরিষদের আয়োজনে, দি-কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড(কালব)’র সহযোগিতায় শনিবার(১৮ জানুয়ারি) সকাল দশটায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. নকিব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব “ঘ” অঞ্চলের ডিরেক্টর মনিকা মুন্সী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. আব্বাস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ব্যাবস্থাপক মো.আবদুর রউফ, সাবেক বোর্ড সভাপতি মো.ইউসুফ আলী, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম, কলাপাড়া মহিলা কলেজ’র অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদ, কালব কর্মকর্তাবৃন্দ, বর্তমান ও সাবেক কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে সদস্যদের মেধাবী সন্তানদের ২ হাজার টাক করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া ৬৪ জন ৬৪ জন বিভিন্ন ক্যাটাগরিতে না বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে আগে উপস্থিত ৪০ জন সদস্যকে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি মোঃ নকিব উদ্দিন বলেন, এ সমিতিতে যখন দ্বায়িত্ব নিয়েছিলাম সেই সময় সমিতি কালব’র কাছে দুই কোটি টাকা ঋণী ছিল। বর্তমানে সেই ঋণ পরিশোধ করে সমিতি ৫ কোটির উপরে মূলধন জমা রয়েছে। এটা সকল সদস্যের আন্তরিকতার জন্যই সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন