1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়া পৌরসভায় খাল দখল করে তোলা স্থাপনা অপসারণের কাজ শুরু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়া পৌরসভায় খাল দখল করে তোলা স্থাপনা অপসারণের কাজ শুরু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়া পৌরসভায় খাল দখল করে তোলা স্থাপনা অপসারণের কাজ শুরু

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৯৭ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

কলাপাড়া পৌরশহরের মাঝখান দিয়ে প্রবাহিত স্লুইস খালের পাড়ের স্থাপনা অপসারণের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা পেয়েই স্থাপনার মালিকরা স্বেচ্ছায় অপসারণ কাজ শুরু করেছে।

সোমবার সকাল থেকে এতিমখানার পুলের পাশের একটি স্থাপনা অপসারণ করতে দেখা গেছে। যেটির নিচতলায় শিকদার বুটিকস নামের একটি পোশাক বিক্রির শো-রুম ছিল। মালিক মোঃ ফিরোজ সিকদার জানান, এ ভবনটির যে পরিমাণ জায়গা খালের সীমানায় রয়েছে সেটি অপসারণের নির্দেশ পেয়ে স্বেচ্ছায় অপসারন করা হচ্ছে। তবে তার অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হচ্ছে বলে দাবি করলেন।

ডেকোরেশন থেকে শুরু করে বৈদ্যুতিক মালামাল সব খুলে মূল স্থাপনা অপসারনের কাজ চলছে। সহকারী কমিশনার (ভূমি) কিংবা উপজেলা নির্বাহী অফিসার কলাপাড়া অফিস থেকে নিশ্চত করা যায়নি কতগুলো স্থাপনা অপসারণ করা হচ্ছে। তবে কলাপাড়া পৌরসভাসূত্রে জানা গেছে, এতিমখানার পুল থেকে রহমতপুর পর্যন্ত খালের সীমানা দখল করে যেসব স্থাপনা করা হয়েছে তা অপসারণের কাজ শুরু হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, খালটির সদর রোডের স্লুইসের উৎসমুখ থেকে দুইপাড়ের অংশ দখল করে বহুতল ভবনসহ বিভিন্ন ধরনের স্থাপনা করা হয়েছে। তাও অপসারন করা হোক। এখালটি দিয়ে কলাপাড়া পৌরসভার সকল ধরনের পানি চলাচলের একমাত্র পথ। শহরকে জলাবদ্ধতা থেকে রক্ষার একমাত্র উপায়। যেটি দখল-দূষণের কারণে ভরাট হয়ে এখন খাল নেই বললেই চলে। নালায় পরিণত হয়েছে। পরিণত হয়েছে বর্জ্যরে ভাগাড়ে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন