1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে অপসারন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে অপসারন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে অপসারন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৩১ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন ,কলাপাড়া 
অবশেষে অপসারন করা হলো কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে। ১৮ আগষ্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, এতদ্বারা স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের ৩২৩ পৌরসভার মেয়র গনকে স্ব স্ব পদ হতে অপসারন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম এ আদেশ জারি করেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
উল্লেখ্য, ৫আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের বাসভবনে হামলা, ভাঙচুর, লুটপাট সহ অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ তার পরিবারের আরও চার সদস্য আহত হন। পরবর্তীতে জীবন রক্ষায় আত্মগোপন করেন মেয়ল বিপুল চন্দ্র হাওলাদার।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন