1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়া হাসপাতালের দুর্নীতি খুঁজতে শিক্ষার্থীদের পরিদর্শন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়া হাসপাতালের দুর্নীতি খুঁজতে শিক্ষার্থীদের পরিদর্শন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়া হাসপাতালের দুর্নীতি খুঁজতে শিক্ষার্থীদের পরিদর্শন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৩২ বার পঠিত
????????????
Spread the love
এস এস আলমগীর হোসেন , কলাপাড়া 
পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালের অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনার খুঁজে বের করতে পরিদর্শন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়’র শিক্ষার্থীদের টিম। মঙ্গলবার সকাল থেকে একটি টিম হাসপাতাল পরিদর্শন করেন।
শিক্ষার্থীদের টিম পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী সহ কয়েকজন ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনা বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন। আলোচনা শেষে নানা অভিযোগে ডা. জে এইচ খান লেলিন কে বদলি করার আহ্বান জানান।
এসময় কলাপাড়া হাসপাতালে রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত, ভিজিট ষ্টেট বাণিজ্য বন্ধ, সিজার অপারেশন চালু, রোগীদের খাবার মান ভালো করা, হাসপাতালে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করা, হাসপাতালে অনিয়ম ও দুর্নীতি বন্ধ এই বিষয়গুলো তুলে ধরে সমাধান করার আহ্বান জানিয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী জানান, সকাল থেকে শিক্ষার্থীদের একটি টিম হাসপাতালের বিভিন্ন ডাক্তারের চেম্বার, ওয়ার্ড ও রান্না ঘর পরিদর্শন করেছে। নানা ধরনের সমস্যার কথা বলছে। আমরা আমাদের সাধ্যমতো সমাধানের চেষ্টা করবো।
হাসপাতাল পরিদর্শন করা টিমের সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয়’র শিক্ষার্থী জুলকার নাঈম, মো: শুভ রহমান, মো: রেদোয়ান, মো: রাজিব বলেন, আমরা হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম পেয়েছি।
বিশেষ করে কলাপাড়া মেডিকেল অফিসার ডা. লেলিন’র বিরুদ্ধে। তিনি বছর পর বছর হাসপাতালে থেকে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি প্রাইভেট হাসপাতাল খুলে রোগীদের এখানে সিজন সহ সব ধরনের অপারেশন এবং ষ্টেট বাণিজ্য করে থাকে। এসব বন্ধ না করলে ডাঃ লেলিন কে বদলি করার আহ্বান জানান শিক্ষার্থীরা।
###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন