1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কলাপাড়া হাসপাতালে ডাঃ লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কলাপাড়া হাসপাতালে ডাঃ লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়া হাসপাতালে ডাঃ লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া হাসপাতালের ডাক্তার লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ছাত্ররা। মঙ্গলবার দুপুরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান শেষে ছাত্রদের পক্ষ থেকে মাশরাফি কামাল সাফি বক্তব্য দেন। তিনি অভিযোগ করে বলেন, “ডাঃ লেলিনের বিরুদ্ধে অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তার অযথা আচরণ ও চিকিৎসাসেবা নিয়ে আমরা অসন্তোষ প্রকাশ করছি। তাই দ্রুত তার শাস্তি ও অপসারণের ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
এ সময় ছাত্রদের একটি দল কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যেও ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন,স্মারকলিপি পেয়েছি, উচ্চপর্যায় কর্মকর্তাদের বিষয়টি জানানো হবে।
উল্লেখ্য, এ ঘটনার আগে ডাঃ লেলিনের বিরুদ্ধে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন