1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কাগজ-বিদ্যুতের সংকট নেই, যথাসময়ে বই পৌঁছে যাবে : শিক্ষামন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কাগজ-বিদ্যুতের সংকট নেই, যথাসময়ে বই পৌঁছে যাবে : শিক্ষামন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাগজ-বিদ্যুতের সংকট নেই, যথাসময়ে বই পৌঁছে যাবে : শিক্ষামন্ত্রী

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩১০ বার পঠিত
Spread the love

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর কাগজ কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই। তাই সব উপজেলায় যথাসময়ে বই পৌঁছে যাবে।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এরই মধ্যে প্রাথমিকের টেন্ডার কাজ শেষ হয়েছে।আর মাধ্যমিকের টেন্ডারের কাজ চলছে। একের পর এক কাজগুলো যাচ্ছে আর অনুমোদন হয়ে আসছে। খুব শিগগিরই সবগুলোর টেন্ডার কাজ শেষ হবে এবং এক তারিখ আমরা বই উৎসব করতে পারবো।

 

দীপু মনি বলেন, জাতীয় নির্বাচনে দলে মধ্যে ছোট কিংবা বড় ধরনের দ্বন্দ্ব থাকলে, সেটা আওয়ামী লীগ নিরসনে সচেষ্ট থাকবে।

আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। এখানে গণতন্ত্রের চর্চার সবসময়ই আছে। আর সেই দ্বন্দ্ব নিরসন গণতান্ত্রিক চর্চারই একটি অংশ। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন