
তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে দুইটি মসজিদ, একটি ব্যাংক, গার্মেন্টস ও কাপড়িয়া পট্টি এলাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে কালাইয়া হায়তুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ও ঘরটির ভাড়াটিয়া দাশপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ কামাল হোসেনের বিরুদ্ধে। স্থানীয়দের বাধা ও যুবদলের আহ্বায়কের উপস্থিতিতে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।শনিবার বেলা ১১ টায় (১আগস্ট) স্থানীয় ব্যাবসায়ীরা কালাইয়া মার্চেন্ট পট্টি এলাকার ঘটনা স্থলে জড়োহয়ে এ আভিযোগ করে।
স্থানীয় গার্মেন্টস ব্যাবসায়ী মোঃজাকির হোসেন, মোঃসায়েম সরদার সহ ১০০ জন গনস্বাক্ষরকারীরা অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে ব্যবহৃত প্রবেশপথটি অবরুদ্ধ করে ঘর নির্মাণ করা হলে আশপাশের দুইটি মসজিদ, একটি ব্যাংক,১ টি মন্দির গার্মেন্টস প্রতিষ্ঠান এবং কাপড়িয়া পট্টির ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হবে।
এলাকাবাসীর ভাষ্য, প্রবেশপথটি বন্ধ হয়ে গেলে জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যায় পড়বে। এছাড়া মসজিদ মাঠে জানাজার নামাজে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স, মুগদারের খাট, ব্যবসায়ীদের গুদামের পণ্যবাহী যানবাহন এবং অটোরিকশাসহ অন্যান্য যানবাহলের স্বাভাবিক চলাচল ব্যাহত হবে।
এ পরিস্থিতিতে স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে নির্মাণকাজ বন্ধের দাবি তোলেন। পরে স্থানীয় যুবদলের আহ্বায়কের উপস্থিতিতে এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে কালাইয়া হায়তুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ বলেন আমাদের জায়গা ওখানে আছে মানবিক স্বার্থে আমরা রাস্তার প্রয়োজনে যায়গা দেয়া যেতে পারে।
ঘরটির ভাড়াটিয়া মোঃ কামাল হোসেনের মোবাইলের এই (০১৭১৩৮২১৮৮৮) ফোন করলে নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।
স্থানীয়রা জনস্বার্থে প্রবেশপথটি উন্মুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালেহ আহমেদ বলেন তদন্ত করে স্কুলের জায়গা আছে কিনা এবং রাস্তা বন্ধ করার এখতিয়ার আমাদের কারো নেই তারপরে রাস্তাটির যায়গা ঠিক রেখে ঘর নির্মাণ করা হবে।