1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কুঞ্জেরহাট ইসলামী একাডেমির এসএসসি পরীক্ষায় শতভাগ পাস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কুঞ্জেরহাট ইসলামী একাডেমির এসএসসি পরীক্ষায় শতভাগ পাস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধসহ ৪জন আহত হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিব বাঁচাতে চায় কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি ১৫ আগস্টকে সামনে রেখে বাউফলে মিছিলের ভিডিও, ফেসবুকে তোলপাড় কুঞ্জেরহাট ইসলামী একাডেমির এসএসসি পরীক্ষায় শতভাগ পাস লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন দুমকিতে হাসপাতালে আনসার-ওষুধ প্রতিনিধির হাতাহাতি দুমকিতে অভিযান চালিয়ে ১ হাজার ৬১০ পিস ইয়াবাসহ যুবক আটক কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা কীর্তনখোলা নদীর দুই তীর বিসিসির আওতায় পর্যটন নগরী করার প্রস্তাব এনসিপি নেতা আনোয়ারের

কুঞ্জেরহাট ইসলামী একাডেমির এসএসসি পরীক্ষায় শতভাগ পাস

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত
Spread the love
এম এ অন্তর হাওলাদারঃ
দ্বীপ জেলা ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী কুঞ্জেরহাট ইসলামী একাডেমি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে। এ বছর প্রতিষ্ঠানটির ৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড পেয়েছে ৬ জন, এ- পেয়েছে ১ জন এবং বি গ্রেড পেয়েছে ১ জন।
এ সাফল্য কেবল একটি বছরের ফলাফল নয়; বরং কুঞ্জেরহাট ইসলামী একাডেমির ধারাবাহিক শিক্ষা-সাফল্য ও মানসম্মত পাঠদানের প্রতিফলন।
এর আগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। একই বছর ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ কোটায় বৃত্তি লাভ করে। এছাড়া ২০২৫ সালের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।
পরপর বিভিন্ন শ্রেণির পরীক্ষায় শিক্ষার্থীদের এমন সাফল্য প্রমাণ করে, কুঞ্জেরহাট ইসলামী একাডেমি শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতাই এই ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুঞ্জেরহাট ইসলামী একাডেমির এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন। ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানের সাফল্যের ধারা আরও সমৃদ্ধ হোক—এটাই প্রত্যাশা করেন এলাকাবাসী।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আমানুল্লাহ জানান, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে আমাদের সকলের প্রচেষ্টায় প্রতি বছরই ভালো ফলাফল করে যাচ্ছি আগামীতে যেন আর ও ভালো রেজাল্ট করতে পারি সে জন্য এলাকার সবাইর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন