1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কুয়াকাটায় ট্রলারসহ ভেসে এলো নিখোঁজ জেলের লাশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কুয়াকাটায় ট্রলারসহ ভেসে এলো নিখোঁজ জেলের লাশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কুয়াকাটায় ট্রলারসহ ভেসে এলো নিখোঁজ জেলের লাশ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ ধরার ট্রলার ও এক জেলের লাশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে এফবি সাগরকন্যা নামের ট্রলারটি ভেসে আসে। ট্রলারের ভেতর থেকে উদ্ধার হওয়া জেলের নাম মোঃ ইদ্রিস হাওলাদার (৫০)। তার পরিচয় শনাক্ত করেছেন জামাতা সাগর ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলে নিয়ে মাছ ধরতে গিয়ে ডুবে যায় এফবি সাগরকন্যা নামের ট্রলারটি। ডুবির চার দিন পর ১০ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ১ আগস্ট মীরা বাড়ি সৈকত পয়েন্টে নজরুল ইসলাম নামের আরও এক জেলের লাশ ভেসে আসে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন জেলে।
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ট্রলার ও লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন