1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে পাবলিক টয়লেট থেকে লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে পাবলিক টয়লেট থেকে লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে পাবলিক টয়লেট থেকে লাশ উদ্ধার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কুয়াকাটা সৈকতের পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত নুর হোসেন খুলনার বৈঠাকাটা এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা। শনিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর হোসেন শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। বেলা এগারোটার দিকে কুয়াকাটার হোটেল ব্যবসায়ী তার বন্ধু জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। এসময় তিনি তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে অনেক স্থানে খোঁজাখুজি করেন। কোন খোঁজ না পেয়ে তারা পুলিশে অবহিত করেন।
শনিবার দুপুরের পরে এক দম্পত্তি একটি টয়লেটের ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের উপর থেকে নিহত ব্যক্তিকে নিচে পড়ে থাকতে দেখেন।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন