1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কুয়াকাটায সাংবাদিক মিরনকে কুপিয়ে বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কুয়াকাটায সাংবাদিক মিরনকে কুপিয়ে বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুয়াকাটায সাংবাদিক মিরনকে কুপিয়ে বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় কুয়াকাটার তুলাতলী ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় নিজ বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বরিশালে প্রেরন করেন। পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় গাড়ি থেকে বাসার সামনে নামলে হত্যা উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় কিংবা বাসার মানুষ টের পায়নি।
ওসি বলেন,‘ ইতিমধ্যে ফিলিং স্টেশন এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত চলমান আছে। এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে না পারলেও আশা করি দ্রুত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে আশংকা জনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে দায়িত্বরত চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রবিউল ইসলাম।
ইউএনও বলেন,’মিরনকে আশংকাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। দুই হাত, মাথায় এবং দাঁড়ির নিচে জখম করেছে। এছাড়া বুকেও ছুড়িকাঘাত করা হয়েছে। প্রশাসন বান্ধব একজন সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ ঘটনায় উপজেলা প্রশাসন ও ব্যথিত।’
অন্যদিকে,সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে বুধবার দুপুর ১২ টায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ কর্মসূচিতে সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পর্যটনমুখী ব্যবসায়ীরা, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ কয়েকশত মানুষ এতে অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, জামায়াতে ইসলামীর পৌর শাখার সাবেক সভাপতি মাঈনুল ইসলাম মান্নান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন