1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে

আবদুল আলীম খান ,পটুয়াখালী 
  • প্রকাশিত : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার পঠিত
Spread the love
আবদুল আলীম খান ,পটুয়াখালী 
বিএনপির অফিস ভাংচুর ও নাশকতার অভিযোগে দ্বায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লা সহ ৪ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। আজ সোমবার পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে পাঠায়।
জানাগেছে, কুয়াকাটা সিকদার মার্কেটে অবস্থিত  পৌর বিএনপির অফিসে হামলা,ভাংচুর, লুটপাট ও নাশকতা অভিযোগ এনে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আ: বারেক মোল্লা, পৌর মেয়র আনোয়ার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি সহ ৫৮ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাতনামা শতাধিক আসামী দিয়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করে।
এ মামলায় পৌর মেয়র আনোয়ার হাওলাদার সহ অনেকেই জামিনে রয়েছে।
আসামীরা সোমবার সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত কুমার মুখার্জি, ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলাউদ্দিন ও ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করে।
এর আগে নাশকতা মামলায় হাজিরা দিতে গেলে মামলার আসামীদের যাতে জামিন না দেয়া হয় এজন্য আদালত প্রাঙ্গণে তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন