1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
কোন বিদেশী শক্তির কাছে মাথা নত করবে না আ’লীগ, বরগুনায় আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news কোন বিদেশী শক্তির কাছে মাথা নত করবে না আ’লীগ, বরগুনায় আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কোন বিদেশী শক্তির কাছে মাথা নত করবে না আ’লীগ, বরগুনায় আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম

মোঃ সানাউল্লাহ,বরগুনা
  • প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৩৯ বার পঠিত
Spread the love

মোঃ সানাউল্লাহ,বরগুনা

বিদেশীদের সামনে মাথা নত করবে না আওয়ামী লীগ। মাথা নত করতে হলে জনগণের সামনে করবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখায় দীর্ঘ ২০ বছর পর  ১৫ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার ত্রি -বার্ষিক সম্মেলন সিরাজ উদ্দিন মিলনায়তনে সকাল দশটায় জমকালো ভাবে অনুষ্ঠিত হয়।

এ সময়ে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, যুগ্ন-সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, প্রধান বক্তা ছিলেন আফজালুর রহমান বাবু, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সম্মানিত অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন অ্যাড.আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় কমিটি, অ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (এমপি), সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, বরগুনা জেলা শাখা, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবীর, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, বরগুনা জেলা শাখা ও চেয়ারম্যান, জেলা পরিষদ, বরগুনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানা নাদিরা (এমপি), সংরক্ষিত মহিলা আসন-৩১৫। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেবাশীস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক, এ.কে.এম আজিম, সাংগঠনিক সম্পাদক, আবিদ আল হাসান, উপ কৃষি সম্পাদক, এম.আফসারুজ্জামান, জাতীয় পরিষদ সদস্য, আসাদুজ্জামান রনো।
সম্মেলনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার সভাপতি কে. এম. আঃ রশিদ।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক, শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপন।

কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আল হাসান বলেন, মাদক কারবারী সন্ত্রাসীদের স্বেচ্ছাসেবকলীগে স্থান হবে না বলে নিশ্চিত করেছেন। যারা বিতর্কিত নৌকার বিরোধীতা করেছেন তারা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তারাও থাকতে পারবে না।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ কোন বিদেশী অপশক্তির কাছে মাথা নত করবে না। মাথা নত করতে হলে জনগণের কাছে করবে। তিনি আরও বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপি জামায়াত স্বাধীনতার বিপক্ষের শক্তিকে কাজে লাগাতে চায়। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন