1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত পরিচালনা কমিটির মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত পরিচালনা কমিটির মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত পরিচালনা কমিটির মতবিনিময় সভা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় সোসাইটির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন বলেন, “খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছে। নবনির্বাচিত কমিটি এই ধারাবাহিকতা বজায় রেখে আরও অগ্রগতি আনবে বলে আশা করি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মোঃ মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ শাহজাহান পারভেজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার ও মোঃ তারেক আনাম সুমন।
সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিঃ এর সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ও সোসাইটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও ১ নং ইউনিটের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার, ২ নং ইউনিটের পরিচালক মোঃ মিজানুর রহমান, ৩ নং ইউনিটের পরিচালক প্রভাষক জিয়াউর রহমান, ৪ নং ইউনিটের পরিচালক মোঃ আসাদুজ্জামান সেলিম মাতুব্বর, ৫ নং ইউনিটের পরিচালক মোঃ মোতালেব হাওলাদার মতিনসহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন