1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
খেলাধুলার মাধ্যমে সমাজের খারাপ কাজ দুর হয়-মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news খেলাধুলার মাধ্যমে সমাজের খারাপ কাজ দুর হয়-মেজর হাফিজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

খেলাধুলার মাধ্যমে সমাজের খারাপ কাজ দুর হয়-মেজর হাফিজ

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ফুটবল বাংলাদেশ ও পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। খেলাধুলার মাধ্যমে সমাজের অনেক খারাপ কাজ দুর হয়ে যায়।
বুধবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম স্টেডিয়াম মাঠে মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

মেজর হাফিজ আরো বলেন, ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা বিশ্বকাপের কয়েকটি খেলা দেখার আমার সুযোগ হয়েছে। ম্যাক্সিকো, যুক্তরাজ্য ও কোরিয়ার ফুটবল বিশ্বকাপ আমি সরাসরি দেখেছি। লালমোহন থানায় এত সুন্দর একটি উৎসব মুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন যা সত্যিই মনমুগ্ধকর। ইতোপূর্বে উপজেলায় এত সুন্দর আয়োজন কেহ করতে পারেনি। তিনি উপস্থিত সকলকে খেলা উপভোগ করার জন্য বলেন। খেলোয়ারগণ রেফারীর সিদ্বান্তকে মান্য করতে হবে। তবে খেলা কে কেন্দ্র করে কোন প্রকার অরাজকতা সৃষ্টি করা যাবে না। ফুটবল টুর্নামেন্ট আয়োজনকারীদের ধন্যবাদ জানান তিনি। লালমোহন উপজেলার রহিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা ভোলা জেলায় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে এজন্য তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন একদিন বাংলাদেশের মেয়েরাও ফুটবল বিশ্বকাপ অর্জণ করবে।
লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাবেক সভাপতি মো. শাহরুখ হাফিজ ডিকো, পৌর বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, প্রেসক্লাব আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় কালমা ইউনিয়ন বনাম ধলীগৌরনগর ইউনিয়ন অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন