
আবদুর রাজ্জাক , লালমোহন
গণঅভ্যূত্থানে নিহত মুফতি শিহাবের উদ্দিনের পরিবার পেলো বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের ঈদ উপহার । ২৫ মার্চ মঙ্গবার ২৪ এর জুলাই- আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ঢাকার রাজপথে নিহত মুফতি শিহাবের গ্রামের বাড়িতে সকালে ঈদ উপহার ও আর্থিক অনুদান তুলে দেন লালমোহন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। বিএনপির স্থায়ী কমিটির সদদ্য সাবেক সফল মন্ত্রী মেজর ( আবঃ) হাফিজ উদ্দিন আহমেদ( বীর বিক্রম) এর পক্ষ থেকে ইফতার সামগ্রী নিয়ে শহীদ পরিবারের নিকট উপস্থিত হন ৷
এসময় নিহত পরিবার কান্নায় ভেঙ্গে পরেন৷ যুবদল নেতারা সান্তনা দিয়ে নিহত মুফতি শিহাব উদ্দিনের কবর জিয়ারত করেন ৷ নিহত মুফতি শিহাব উদ্দিনের পরিবার হত্যার বিচার দাবি করেন ৷
ভোলা জেলা যুবদলের এর সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, উপজেলা যুবদলের সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদার, সাবেক সিঃ সহ-সভাপতি কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, সাধারন সম্পাদক কাজী হাসানুজ্জামান, সাংগঠনিক, বশির হাওলাদার, পৌর সভা বিএনপির যুগ্ন আহবায়ক নিরব হাং, নিজাম সাদিক সহ শহীদ পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।