1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে জামায়াতের গণমিছিলে হাজারো মানুষের ঢল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে জামায়াতের গণমিছিলে হাজারো মানুষের ঢল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গণ-অভ্যুত্থান দিবসে পটুয়াখালীতে জামায়াতের গণমিছিলে হাজারো মানুষের ঢল

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

 

৫ই আগস্ট (মঙ্গলবার) ‘গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে পটুয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণমিছিলে অংশ নিতে হাজার হাজার মানুষ ঢল নামে। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হতে থাকেন শহীদ মিনার চত্বরে।

সেখান থেকে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্লোগানে মুখরিত এই মিছিলে জাতীয় রাজনীতি, মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা জামায়াতের আমীর নাজমুল আহসান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি শহীদুল ইসলাম কায়সারী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ফখরুদ্দিন খান রাজি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আন নাহিয়ান এবং শিবির পটুয়াখালী জেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম নূর।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গণ-অভ্যুত্থানের ইতিহাস স্মরণ করে বলেন, জনগণের অধিকার আদায়ে ইসলামী আন্দোলনকে আরও বেগবান করতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষা পূরণে একটি গণভিত্তিক পরিবর্তন প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন