1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
গরুকে ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে। খবরটি ‘মিথ্যা দাবী করে চন্দ্রদ্বীপবাসীর মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news গরুকে ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে। খবরটি ‘মিথ্যা দাবী করে চন্দ্রদ্বীপবাসীর মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি-জামায়াত নেতাকর্মীদের পাল্টাপাল্টি অভিযোগ, আধিপত্য বিস্তারকে ঘিরে উত্তেজনা ‘Beyond the Screen: ফিল্ম ডিস্ট্রিবিউশনের কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফ্রি মেডিকেল ডেন্টাল ক্যাম্পে অনুষ্ঠিত কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি লালমোহনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গরুকে ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে। খবরটি ‘মিথ্যা দাবী করে চন্দ্রদ্বীপবাসীর মানববন্ধন কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় সাংবাদিকদের অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে- আহমেদ আবু জাফর বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

গরুকে ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে। খবরটি ‘মিথ্যা দাবী করে চন্দ্রদ্বীপবাসীর মানববন্ধন

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
গরুকে ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে’—গণমাধ্যমে প্রকাশিত এমন একটি খবরকে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের কয়েক শত নারী-পুরুষ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২ টায় বাউফল উপজেলা গেটের সামনে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন এলাকার নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চন্দ্রদ্বীপ ইউনিয়নের গবাদিপশু পালন ও ঘাস খাওয়ানোর ব্যয় নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে একটি গরুকে ঘাস খাওয়াতে  ২০০ টাকা ব্যয় হয়—এমন তথ্যকে তারা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
তারা বলেন, এ ধরনের সংবাদ প্রকাশের ফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের সাধারণ মানুষ ও গবাদিপশু পালনকারীদের সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে। প্রকাশিত সংবাদের তথ্যের সঠিকতা যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, ভুল তথ্যের ভিত্তিতে কোনো সংবাদ প্রকাশিত হয়ে থাকলে তা প্রত্যাহার করে প্রকৃত তথ্য প্রকাশ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে স্থানীয় জনগণের জীবনযাপন ও বাস্তবতা নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সরেজমিনে তথ্য যাচাইয়ের দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা ও সাহ আলম রাড়ী অভিযোগ করে বলেন প্রকৃত ঘটনাকে আড়াল করতে  চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক পরিচয়কে প্রভাব হিসেবে ব্যবহার করে সাইফুল শরীফ ও সোহাগ হাওলাদার এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের দাবি, সাহিন রাড়ী ও মাইনউদ্দিন রাড়ীর কাছে টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দেওয়ায় তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সাইফুল শরীফ আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। প্রকৃতপক্ষে এই ঘটনাটাকে ধামাচাপা দিতে গরু দিয়ে ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে এমন মিথ্যা ভিত্তিহীন ভুল  সংবাদ প্রচার করিয়েছেন সংবাদকর্মীদের মাধ্যমে।
মানববন্ধনে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের কাছে প্রতিবাদ ও ব্যাখ্যা দাবি করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন