1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
গলাচিপায় ২২তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news গলাচিপায় ২২তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গলাচিপায় ২২তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সঞ্জিব দাস,গলাচিপা 
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত
Spread the love

সঞ্জিব দাস,গলাচিপা 

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় পালিত হয়েছে ২২তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, মানববন্ধন, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় গলাচিপা উপজেলা প্রশাসন কমপ্লেক্সের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করা হয়। পরবর্তীতে সকাল সাড়ে ৯টায় মানববন্ধন ও ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গলাচিপা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সবুজ পালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাহিদা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মাহবুব আলম শিকদার, জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমীর মো. জাকির হোসাইন, গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, গলাচিপা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র শীল, সদস্য মু. হারুন-অর-রশিদ, সদস্য আবু বক্কর শিবলী, সদস্য রাকিবুল হাসান প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, জাতিসংঘে ২০০৩ সালের ৩১ অক্টোবর দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনের সিদ্ধান্ত পাস হয়। এরপর থেকে প্রতি বছর ৯ ডিসেম্বর সারা বিশ্বে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হচ্ছে। সে হিসাবে এবার ২২তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন