1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
গাছের সাথে এ কেমন শত্রুতা! - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news গাছের সাথে এ কেমন শত্রুতা! - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাছের সাথে এ কেমন শত্রুতা!

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি নতুনপাড়ায় ফলন্ত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে পুর্ব শত্রুতার জেরে। ভুক্তভোগী সলেমান ফরাজীর দাবি, শুক্রবার (১১ এপ্রিল) রাতে বারেক শেখ, ইয়াকুব শেখ, সায়রা বেগম, সুমাইয়া ও তাদের সহযোগীরা জোরপূর্বক পেশী শক্তি দেখিয়ে তার বসতবাড়ির পাশে রোপণ করা একটি ফলন্ত আমগাছ কেটে নেয়।
এ ঘটনার প্রতিবাদ জানালে, পরদিন শনিবার সকালে ফের হামলা চালিয়ে বাড়ন্ত ১২টি পেঁপে গাছ কেটে ফেলে তারা। সলেমান ফরাজীর অভিযোগ, এর আগেও তাদের পুকুর থেকে প্রায় ৪০ হাজার টাকার মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় অভিযুক্তরা।
অন্যদিকে অভিযুক্ত বারেক শেখ ও সায়রা বেগম দাবি করেন, “আমাদের গাছ আমরা কেটেছি। মাছ ধরার কোনো ঘটনা ঘটেনি। সলেমান আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সলেমান ফরাজী। এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন