1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
গাজায় ইসরাইলের যুদ্ধ আগ্রাসনের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ ও মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news গাজায় ইসরাইলের যুদ্ধ আগ্রাসনের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ ও মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজায় ইসরাইলের যুদ্ধ আগ্রাসনের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ ও মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে উদ্যোগে আজ ৭ এপ্রিল দুপুর ১২ টায় বিশ^বিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে ফিলিস্তিনের গাজায় জনগণের প্রতি প্রতিকী সংহতি সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইন এবং ভূমি ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, এগ্রিকালচার এক্সটেনশন এন্ড রুরাল ডেভলপমেন্ট বিভাগের প্রফেসর ড. মামুন-উর-রশিদ, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড.শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেন,জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি ডাইরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ, এমবিএর ছাত্র মোঃ রাতুল,এনএফএস অনুষদের ছাত্র মোঃ জয় ভাঙ্গী,সিএসই অনুষদের ছাত্র মোঃ তানভীর, ভূমি ব্যবস্থাপনা অনুষদের ছাত্র মোঃ খোকন, কর্মচারী প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম ।

জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি ডাইরেকটর মোঃ মাহফুজুর রহমান সবুজ বলেন, গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকায় পরিনত হয়েছে। দখলদার ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। গত দেড় বছরের আগ্রাসনে পঞ্চাশ হাজার ছয় শত প্রানহানী ঘঠেছে, আহত সোয়া লাখেরও বেশী। বিশেষ অতিথির বক্তব্যে প্রোভাইস চ্যান্সেলর ড. এসএম হেমায়েত জাহান বলেন, ইসরাইলের বর্বোরোচিত হামলায় গাজাঁ আজ জনশূন্যে পরিনত হয়েছে। তিনি ইসরাইলের সকল পন্য বয়কটের জন্য পবিপ্রবির সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আহবান জানান। বাংলাদেশ সরকারকে ইসরাইল ব্যতীত সকল পাসপোর্ট গ্রহণের দাবী জানান এবং অবিলম্বে ইসরাইল সহ বিশ^বিবেককে যুদ্ধ বন্ধের আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. কাজী রফিকুল ইসলাম বলেন, যারা পৃথিবীতে মানবতার কথা বলে,শান্তির কথা বলে তারাই আজকে ইসরাইলের মদদদাতা । সারা বাংলাদেশ ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদে ফুলে ফেপে উঠেছে। সারাদেশে সাধারন ছাত্র জনতার কাছে এর প্রতিবাদে ঝড় উঠেছে। তিনি দ্ব্যর্থহীনকন্ঠে বলেন, ফিলিস্তিনিদের প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। পবিপ্রবি ক্যাম্পাসে ও বাসা বাড়িতে ইসরাইলের পন্য ব্যবহার থেকে বিরত থাকার জন্য শিক্ষক কর্মকর্তা,ছাত্র ছাত্রী,কর্মচারীদের প্রতি আহবান জানান । তিনি অবিলম্বে ইসরাইলকে যুদ্ধ বন্ধের দাবী জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন