1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
গাজায় গণহত্যার প্রতিবাদে কলাপাড়ায় ওসমানিয়া নূরানী মডেল মাদ্রাসার বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news গাজায় গণহত্যার প্রতিবাদে কলাপাড়ায় ওসমানিয়া নূরানী মডেল মাদ্রাসার বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজায় গণহত্যার প্রতিবাদে কলাপাড়ায় ওসমানিয়া নূরানী মডেল মাদ্রাসার বিক্ষোভ

এস এম আলমগীর হোসেন,কলাপাড়াঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন,কলাপাড়াঃ
গাজায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে পটুয়াখালীর কলাপাড়া ওসমানিয়া নূরানী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় কলাপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড শান্তিবাগ এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী মাওলানা আব্দুল মুমিন (চাপলী) এবং শিক্ষার্থী জায়ান বিন মুশফিক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “গাজায় নিরীহ নারী, শিশু ও বেসামরিক মানুষের ওপর যেভাবে বর্বরোচিত হামলা চালানো হচ্ছে তা মানবতার চরম লঙ্ঘন। বিশ্বের মুসলিম উম্মাহসহ সকল বিবেকবান মানুষকে এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
বক্তারা আরও বলেন, “ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন সবসময়ই থাকবে। শিশুদের কণ্ঠেও যেন ফিলিস্তিনের জন্য দোয়া ও প্রতিবাদের আওয়াজ শোনা যায়, সেটাই আমাদের লক্ষ্য।”
বিক্ষোভে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন