1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
গুম-খুনের কারণেই আওয়ামীলীগের পতন হয়েছে- মেজর (অব:) হাফিজ উদ্দিন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news গুম-খুনের কারণেই আওয়ামীলীগের পতন হয়েছে- মেজর (অব:) হাফিজ উদ্দিন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গুম-খুনের কারণেই আওয়ামীলীগের পতন হয়েছে- মেজর (অব:) হাফিজ উদ্দিন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহম্মেদ বলেছেন, নির্যাতন, হত্যা ও গুমের কারণে আওয়ামীলীগের পতন হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এলাকায় কোনো ধরণের চাঁদাবাজি ও মানুষের উপর কোনো অত্যাচার নির্যাতন করা যাবে না। যদি কেউ এসব করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। বর্তমানে যে যেই পেশার সাথে আছেন সেখানে মনোযোগ দিয়ে কাজ করুন, মনে রাখবেন আমরা (বিএনপি) এখনো ক্ষমতায় আসিনি, কবে নির্বাচন হয় তার ঠিক নাই। সুতরাং সকলের সাথে ভালো ব্যবহার করুন, মানুষের মন জয় করার চেষ্টা করুন।

বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে লালমোহন নাজিরপুর লঞ্চ ঘাটে এসে পৌঁছে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় লঞ্চঘাটে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলেন নাজিরপুর লঞ্চঘাট এলাকা।

লঞ্চঘাট থেকে লালমোহন তার বাসভবনের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ২০১৮ সালের দুর্দিনে যারা আমার বাড়িতে ছিলো, পাশে ছিলো তারাই আমার খাটি কর্মী, তাদের সবাইকে আমি চিনি তাদের স্থান আমার অন্তরে, তাদেরকে সঠিক মূল্যায়ন করা হবে।”

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে ঢাকা সদরঘাট থেকে লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ারা দেন মেজর (অব:) হাফিজ উদ্দিন আহম্মেদ । বুধবার সকালে লালমোহন নাজিরপুর লঞ্চঘাটে তাকে গ্রহণ করার জন্য নেতাকর্মীগণ উপস্থিত হয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলেন লঞ্চঘাট এলাকায়। নিজ নির্বাচনী এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সাংগঠনিক সফরে ৩দিনের জন্য এলাকায় এসেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন