1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বহুমাত্রিক উন্নয়ন হয়েছে - এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বহুমাত্রিক উন্নয়ন হয়েছে - এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বহুমাত্রিক উন্নয়ন হয়েছে – এমপি শাওন

মোঃ মুশফিক হাওলাদার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৯৪৭ বার পঠিত
Spread the love

মোঃ মুশফিক হাওলাদার 

গ্রামগঞ্জে বহুমাত্রিক উন্নয়ন হয়েছে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে। এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে। এদেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে, বহির্বিশ্বে বাংলাদেশকে এখন তারা তাদের রোল মডেল হিসাব করে। বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহন উপজেলা যুব মহিলা লীগ কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষে “উঠান বৈঠক” এর ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ২নং কালমা ইউনিয়নের ১নং ওয়ার্ড ঐতিহ্যবাহী রৌদি বাড়ীর উঠান বৈঠকে ভার্চ্যুয়াল প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব মন্তব্য করেন। লালমোহন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কামরুন নাহার সুমির সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহানা ইসলাম, ১নংওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহে আলম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিন্টু, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নাজিম উদ্দিনসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন