1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
গ্রাম অর্থনীতিকে চাঙ্গা করতে বঙ্গবন্ধু গ্রামে গ্রামে সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news গ্রাম অর্থনীতিকে চাঙ্গা করতে বঙ্গবন্ধু গ্রামে গ্রামে সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

গ্রাম অর্থনীতিকে চাঙ্গা করতে বঙ্গবন্ধু গ্রামে গ্রামে সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন-এমপি শাওন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৩৫৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, গ্রাম অর্থনীতিকে চাঙ্গা করতে স্বাধীনতার পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু গ্রামে গ্রামে বহুমুখী সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি চেয়েছিলেন, দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। কিন্তু ১৫ আগস্টের ঘটনার পর এদেশের সমবায়কেন্দ্রিক অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা থামিয়ে দেয়া হয়। স্বাধীনতার ৫০ বছর পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রি শেখ হাসিনা আবার হারানো অর্থনীতি চাঙ্গা করেন। শনিবার ভোলার লালমোহনে ৫১তম জাতীয় সবমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ১০টায় লালমোহন উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র‌্যালি ও পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয় সমবায়ীরা। সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন