1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চট্টগ্রাম- বেতুয়া-লালমোহন নৌরুটে ২০ মার্চ থেকে চালু হচ্ছে যাত্রীবাহী জাহাজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চট্টগ্রাম- বেতুয়া-লালমোহন নৌরুটে ২০ মার্চ থেকে চালু হচ্ছে যাত্রীবাহী জাহাজ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রাম- বেতুয়া-লালমোহন নৌরুটে ২০ মার্চ থেকে চালু হচ্ছে যাত্রীবাহী জাহাজ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

চট্টগ্রাম- বেতুয়া-লালমোহন নৌরুটে ২০ মার্চ থেকে চালু হচ্ছে যাত্রীবাহী জাহাজ। এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস নামে দুটি ক্রুজ শিপ নিয়মিত এই রুটে চলাচল করবে।

এই উপলক্ষ্যে বুধবার দুপুরে ঘাট পরিবদর্শন করেন এমভি বারো আউলিয়া লঞ্চের ক্যাপ্টেন মোঃ ফরিদ হোসেন, মাস্টার মজিবুর রহমান ও সার্ভে টিম। তারা বেতুয়া ঘাট, লালমোহন মঙ্গলসিকদার ও তজুমদ্দিন ঘাট পরিদর্শন করেন। বৃহস্পতিবার চট্টগ্রাম সদর ঘাট থেকে সকাল ৮টায় ছেড়ে আসবে প্রথম ট্রিপ। শুক্রবার সকাল ৮টায় বেতুয়া, সাড়ে ৮টায় লালমোহনের মঙ্গলসিকদার ঘাট থেকে ছেড়ে যাবে।

লঞ্চের ক্যাপ্টেন মোঃ ফরিদ হোসেন জানান, প্রতিদিন দু’টি জাহাজ দুই ঘাট থেকে ছাড়বে। গন্তব্যে পৌছার সম্ভাব্য সময় বিকেল ৫টা। সড়ক পথের চেয়ে নৌপথে যাতায়াত নিরাপদ ও আরামদায়ক হওয়ায় এই রুটটি জনপ্রিয় হয়ে উঠবে বলে তিনি আশা করেন। জাহাজগুলো যাত্রাপথে তজুমদ্দিনের চৌমুহনি, মনপুরা উপজেলার ঢালচর ও হাতিয়া ঘাট করবে। জাহাজগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার সিট ও বিভিন্ন ক্যাটাগরির কেবিন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন