1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরউমেদ ও মোতাহার নগর ইউপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরউমেদ ও মোতাহার নগর ইউপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চরউমেদ ও মোতাহার নগর ইউপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন ও মোতাহার নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মো. নুরউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত প্রমুখ।

এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের ইতিহাস তুলে ধরেন ও তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক সফিউল্লাহ হাওলাদার, পৌর যুবদল সভাপতি জাকির ইমরান,  উপজেলা শ্রমিকদল সম্পাদক ফরহাদ রেজা, মোতাহার নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম হাওলাদার, মনির বকসি, মেহেদী ফোরকান সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন