1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ‍্যাশনে অবৈধ ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে নির্বাহী ম‍্যাজিষ্ট্রট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ‍্যাশনে অবৈধ ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে নির্বাহী ম‍্যাজিষ্ট্রট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ‍্যাশনে অবৈধ ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে নির্বাহী ম‍্যাজিষ্ট্রট

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ বার পঠিত
Spread the love

চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নে, যমুনা ও সততা ব্রিকস নামক দুইটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন প্রশাসন।

মঙ্গলবার(১০ জানুয়ারি) বিকেলে ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অভিযান চালানো হয়।

একই সাথে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। চরফ্যাশন উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় পানির পাম্প ব্যবহার করে ইটভাটার আগুন নিভিয়ে দেয়া হয়েছে। সরকারের নিষিদ্ধ ঘোষিত অবৈধভাবে সনাতন পদ্ধতির অবৈধ ড্রাম চিমনীর ইটভাটা এবং অবৈধভাবে কাঠ পুড়িয়ে ইট তৈরী করার অপরাধে মেসার্স যমুনা ব্রিকস ও মেসার্স সততা ব্রিকস নামক দুটি অবৈধ ইট ভাটার সকল কাচাঁ ইট ধ্বংস করা হয়েছে।

মেসার্স যমুনা ব্রিকস ও মেসার্স সততা ব্রিকস নামের দুইটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে, ভোলা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন বলেন, সরকারি আইনের পরিপন্থী হওয়ায় এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ইটভাটা দুইটি পরিচালনা করবেন না মর্মে মালিকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। তবে ইটভাটার মালিকদের সাথে যোগাযোগ করতে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তারা কেউ ফোন রিসিভ করেন নি।

তবে, আজকের অভিযানের বিষয়ে জানতে চাইলে, ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

সরকারের আইন অমান্য করে ইঠভাটায় কাঠ পোড়ায়? এমন প্রশ্নে তোতা মিয়া বলেন, অবশ্যই ইটভাটায় কাঠ পোড়ালে আইনে জেল ও জরিমানার বিধান রয়েছে। আমরা আইনগত পদক্ষেপ নিব।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন