1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
চরফ্যাশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ'র প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news চরফ্যাশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ'র প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চরফ্যাশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাবেশ

মো. মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার 

 

আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে এই প্রতিপাদ্যে ভোলার চরফ্যাশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ ই জুলাই) বিকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের আয়োজনে বজ্রগোপাল টাউন হল রুমে প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

প্রতিষ্ঠাবার্কী সমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ আবু তাহের সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফায়সাল আহমেদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আতিকুর রহমান মুজাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ মুহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরসাহেব চরমোনাই কর্তৃক মনোনীত ভোলা-০৪ (চরফ্যাশন – মনপুরার) এমপি পদপার্থী অধ্যাপক, রসুলপুর ডিগ্রি কলেজ,ও ঢাকা হজ গ্রুপের চেয়ারম্যান এ এম এম কামাল উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের প্রধান উপদেষ্টা হাজী আলাউদ্দিন তালুকদার, সভাপতি মুফতী মুহাম্মদ নুরুদ্দীন, সেক্রেটারি মাওঃ মুহাম্মদ আব্বাসউদ্দীন,
এছাড়াও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, বাংলাদেশে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। যেখানে চাঁদাবাজদের দেখবেন, সেখানেই তাদের ধরে পুলিশের হাতে দিন। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের প্রতিটি মানুষকে চাঁদাবাজদের রুখে দাঁড়াতে হবে। আসুন, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামি এবং চাঁদাবাজদের হাত থেকে মানুষকে রক্ষা করি।

 

তারা আরও বলেন, দেশে এমন নৃশংস ঘটনা কখনোই কাম্য নয়। হত্যাকরীরা শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, লাশের ওপর বর্বর নিত্য করেছে এটা আইয়ামে জাহেলিয়াতের চিত্র। তাই সন্ত্রাসী চাঁদাবাজ দখলদারিত্ব, সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে – গুঁড়িয়ে দিতে হবে। এসবের বিরুদ্ধে আমাদের নেতা চরমোনাই পীরের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসলামি আন্দোলন বাংলাদেশের ভোলা-০৪ আসনের সংসদ সদস্য পীর সাহেব কর্তৃক মনোনীত প্রার্থী বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি চরফ্যাশন ও মনপুরা উপজেলাকে পর্যটন উপজেলা হিসাবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।

 

সমাবেশের আগে ভোলা-০৪ আসনের মনোনীত প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশটি শেষ করা হয়। আছর বাদ খাসমহল মসজিদের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের হয়ে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনোরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা করেন- ০৪ আসনের মনোনীত প্রার্থী এ এম এম কামাল উদ্দিন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন