চরফ্যাশনে প্রবাসী ছোটভাইর বসতবাড়ি থেকে উৎখাত করতে কাঁটার বেড়ায় অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
এতে ভুক্তভুগী প্রবাসীর পরিবার গত দুইদিন অবরুদ্ধ থাকার পর আজ ২৩ জুন রোববার দুপুরে চরফ্যাশন থানা পুলিশের সহায়তায় কাঁটার বেড়া সরিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়।
অভিযোগ সুত্রে জানাযায়, চরফ্যাশন উপজেলার ওমরপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি আরব প্রবাসী মো.বেল্লাল হোসেন গত ১৫বছর আগে ওয়ারিশি সম্পত্তির ২৪ শতাংশ জমি ভরাট করে একটি আধা পাকা ঘর নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করার পর একই গ্রামের নিরব নামের একজনকে ওই বাড়িতে রেখে সন্তানদের পড়াশোনার সুবিধার্থে ঢাকায় একটি বাড়া বাসায় থাকেন। সম্প্রতি প্রবাসীর বড়ভাই সাম্ছুদ্দিনের স্ত্রী হাজেরা বেগম ওই বাড়ির দলিল তার নামে দাবি করে বাড়ি থেকে বেল্লালকে উৎখাত করতে বাড়ির চতুর্পাশে কাটার বেড়া দিয়ে বাড়িটি অবরুদ্ধ করে রাখেন।
যদিও অভিযুক্ত হাজেরা বেগম সাংবাদিকদের জানান, গত ১৫ বছর আগে এই জমির পরিবর্তে নালে সমপরিমাণ জমি দিয়ে তিনি এখানে বাড়ি করেছেন। কিন্তু এখন সেই জমিটিও প্রবাসী বেল্লাল বিক্রি করে দিয়েছে তাই বাধ্য হয়ে কাঁটার বেড়া দিয়েছি।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাখাওয়াত হোসেন জানান, প্রবাসীর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাটার বেড়া সরিয়ে ফেলা হয়েছে।